IDM এর Download এর চলার সময়ে হটাত IDM / System বন্ধ হয়ে গেলে অনেক সময় পুনঃরায় আর Download করা যায় না ।অনেক সময় খুব অল্প পরিমান বাকী থাকতেই IDM টা বন্ধ হয়ে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। সাথে সাথে আমাদের কাছে অত্যন্ত মূল্যবান Data ও সময় দুই ই অপচয় হয়ে থাকে । কিন্তু খুব সহজেই তা আবার Download করে নেয়া যায় । সেজন্য আপনাকে যা করতে হবে তা হলঃ
- ১। যে লিংকটা বন্ধ হয়ে গেছে তাতে Right baton ক্লিক করে Refresh Download Address এ ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন ।
- ২। এবার লক্ষ্য করুন আপনার Browser এ ঐ লিংকটা খুলে গেছে ।
- ৩। আপনার Browser থেকে আবার নতুন করে Download দিন ।
- ৪। এবার এই মাত্র যেটা Download দিলেন সেটা কে Pause করে দিন ।
- ৫। এখন IDM এর মূল মেন্যু থেকে Pause করে রাখা Download Link এর Properties এ যান ।
- ৬।Download Link এর Properties থেকে Address টা কপি করুন ।
- ৭। এবার বন্ধ হয়ে যাওয়া Download Link এর যান এবং properties এ গিয়ে Address এ পূর্বে কপি করে রাখা Address টা পেস্ট দিয়ে দিন।
- ৮। নতুন করে Resume Download চালু করুন । দেখবেন আপনার IDM আবার পূর্বের জায়গা থেকেই চালু হয়ে গেছে।
- ৯। যদ কোন কারনে না হয় তবে পূর্বের মত করে Referer লিংকটাও কপি পেস্ট করুন এবং নতুন করে Resume Download দিন ।
আশা করি এবার হয়ে যাবে।
IDM ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন